বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান

দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জুলাই যোদ্ধারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করছেন। প্রবেশে ব্যর্থ হওয়ায় তারা ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর সদস্যরা গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটে এই চিত্র দেখা গেছে।

জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদে আমাদের গুরুত্ব দেওয়া হয়নি। আমরা এত ত্যাগের মাধ্যমে দেশটাকে নতুন করে স্বাধীন করলাম অথচ আমাদের কোনো মূল্যায়নই নেই। আমাদের আইনগত সুরক্ষা নিশ্চিত করেই এই সনদ সই করতে হবে।

আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, সনদের ৫ ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লেখছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে। এসব জায়গায় পরিবর্তন চাই।

তিনি আরও বলেন, আমরা কমিশনকে তাদের আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।

এই জুলাই যোদ্ধা আরও বলেন, অনুষ্ঠানস্থলে আমাদের এত জোরাজুরি করে ঢুকতে হবে কেন। আমাদের কি ইনভাইট করা উচিত ছিল না? ড. ইউনূস কি আমাদের রক্তের ওপরে না? তিনি বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করতে পারে, সে ১৫/২০ হাজার চেয়ার দিতে পারতো না?'

এসময় তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন