শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বেনাপোলে আটক মনিরুজ্জামান দুই দিনের রিমান্ডে

    বেনাপোলে আটক মনিরুজ্জামান দুই দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ আটক মনিরুজ্জামানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পুলিশের চাওয়া পাঁচদিনের আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

    আসামি মনিরুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

    আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এসময় সেখান থেকে মনিরুজ্জামানকে নয়টি সোনার বারসহ আটক করা হয়।

    যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়। পরে আসামি মনিরুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার শুনানি শেষে তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন