বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উত্তরায় কর্পোরেট অফিসের চুরি হওয়া ৫৮ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

    উত্তরায় কর্পোরেট অফিসের চুরি হওয়া ৫৮ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত একটি কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে চুরি হওয়া এক কোটি টাকার মধ্যে ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ নিজাম (৩৭) এবং মো. সাইদুর রহমান (৪৩)। রাশেদ নিজাম উইন্ডি গ্রুপের ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম থানার জগতপুর এলাকার মীর হোসেনের ছেলে। অপর আসামি সাইদুর রহমান সাভারের বাজার রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

    ডিসি মহিদুল ইসলাম জানান, চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে এক কোটি টাকা চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিজিএম (এডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

    পুলিশের তদন্তে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে মামলার মূল আসামি রাশেদ নিজামকে ৩০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে পরে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

    উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, “এটি একটি পরিকল্পিত চুরি। আসামিরা দীর্ঘদিন ধরে অফিসে কাজের সুবাদে ভল্ট রুমের নিরাপত্তা ব্যবস্থা ও অর্থের অবস্থান সম্পর্কে অবগত ছিল।”

    ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, “চুরি হওয়া অর্থের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগগিরই অবশিষ্ট টাকাও উদ্ধার করা সম্ভব হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন