শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • শ্যামনগরে উচ্ছেদে ভূমিহীনদের মানবিক পুনর্বাসনের দাবি

    শ্যামনগরে উচ্ছেদে ভূমিহীনদের মানবিক পুনর্বাসনের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়, সড়ক ও জনপদ (সওজ) এর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে সরকারি খাস জায়গা আবুমুক্ত করার নিমিত্তে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

    বুধবার ১৫ই অক্টোবর, সকাল ১১টা সময়, পূর্বে ঘোষিত সওজের ০৮ অক্টোবর গণ বিজ্ঞপ্তি প্রকাশের রোডম্যপ হিসাবে শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস মোড় হয়তে ৫৭ তম কিলোমিটার এ অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেখানে থাকা রাস্তার উভয় পাশে কয়েকশ" ভূমীহীনদের  বসবাস ও ব্যবসারত দরিদ্র পরিবার। 

    তাদের বাড়ি ঘর ও ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কারনে তারা সর্বহারা হয়ে পড়েছে।তাদেের বিকল্প কোন ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করার কারনে ভুমিহীন এ সকল মানুষেরা চরম মানবেতর জীবন যাপন করছে।অনেকেই খোলা আকাশের নীচে দিন রাত পার করছে। ভুমিহীন পরিবারের সদস্য জরিনা খাতুন বলেন,রাস্তা হবে মাত্র ৩৪ ফুট অথচ উচ্ছেদ করা হচ্ছে দুপাশে প্রায় দেড় শতাধিক ফুটের অধিক জায়গা। একই ভাবে জানু বেগম বলেন,আমরা ভমিহীন দীর্ঘদিন ধরে খাস জায়গা বসবাস করছি,রাস্তার প্রয়োজনে সরকার উচ্ছেদ করুক সমস্যা নেই, তবে যেটা প্রয়োজন সেটা নিক আমাদের কোন আপত্বি নেই। ভ্যান চালক আব্দুল তার ঘরবাড়ী হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন তিনি বলেন,আমরা প্রতিহিংসার শিকার, আমাদের কে অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে। এদিকে এই সকল পরিবারের সাথে নিয়ে উচ্ছেদ স্থলে  অবস্থান নেন দুইজন তরুণ ও তাদের সহযোগীরা।

    অবস্থান কর্মসূচীতে থাকা ২ জন তরুন হাফিজুর রহমান ও জান্নাতুল নাঈম "উচ্ছেদে ভূমিহীন দের পুনঃবাসন চাই" সংবলিত প্ল্যাকার্ড নিয়ে  তারা বলেন উচ্ছেদে সকল ভূমিহীন দের মানবিক দৃষ্টিতে অন্যত্র পুনঃবাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি গুচ্ছ গ্রামে তাদের বসবাসের সূযোগ করে দিতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি  মাসুম বিল্ল্যাহ ও বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের, শ্যামনগর উপজেলার সাবেক আহবায়ক শরিফুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার সহ প্রমূখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন