বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মাজহারুল ইসলাম

    কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মাজহারুল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। 

    বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

    নিজের লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে।”

    তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাবো। রাজনীতি আমার জন্য কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শফিকুল হক শফিক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

    সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতা ঘোষণাকে কিশোরগঞ্জে বিএনপির নতুন উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন