বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড-এর ৩য় বর্ষপূর্তি ও ইউনিট-২ উদ্বোধন

    ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড-এর ৩য় বর্ষপূর্তি ও ইউনিট-২ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন শাখা ইউনিট-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউতে হসপিটালের ইউনিট-২ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজত হসপিটাল লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। 

    বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক, কনসালটেন্ট চিকিৎসক, সার্জন, কর্মকর্তা, নার্স ও স্টাফবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

    আয়োজনে বক্তারা বলেন, গত তিন বছরে ঢাকা স্পেশালাইজড হসপিটাল রাজধানীসহ আশেপাশের এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। উন্নত চিকিৎসা সুবিধা, আধুনিক ল্যাবরেটরি, দক্ষ ডাক্তার টিম এবং মানবিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। নতুন ইউনিট-২ উদ্বোধনের মাধ্যমে এ হাসপাতাল এখন আরও বড় পরিসরে চিকিৎসাসেবা প্রদান করতে পারবে।

    প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, মানবিক দায়িত্বও পালন করা। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক টিম নিয়ে আমরা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের সেবা দিতে চাই।”

    ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা স্পেশালাইজড  হসপিটাল শুরু থেকেই রোগীর সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। নতুন ইউনিট উদ্বোধনের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।”

    অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী তৃতীয় বর্ষের ফিতা কেটে উদযাপন করা হয়। পরে দোয়া মাহফিল ও ভোজের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

    উল্লেখ্য, ঢাকা স্পেশালাইজড হসপিটাল  লিমিটেড রাজধানীর অন্যতম আধুনিক বেসরকারি হসপিটাল হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই সেবার মান, দক্ষতা ও চিকিৎসা প্রযুক্তিতে নতুন মানদণ্ড তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন