বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গ্যাসের দাবিতে মহাখালীবাসীর রাস্তা অবরোধ

    গ্যাসের দাবিতে মহাখালীবাসীর রাস্তা অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত চারদিন ধরে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার বাসা-বাড়ির বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এর সুনির্দিষ্ট কারণ জানা নেই কারো। অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসী মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে।

    "মহাখালী 'জ' ব্লকের বৈধ গ্যাসের লাইন বন্ধ কেন? জবাব চাই। দিতে হবে। এই মুহূর্তে গ্যাসের সংযোগ দিতে হবে, দিয়ে দাও।" ব্যানার নিয়ে রাস্তায় নামে অবরোধকারীরা।

    সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী 'জ' ব্লকের বাসিন্দারা ওয়্যারলেস গেইট মোড়ে রাস্তা অবরোধ করে। এতে মহাখালী গুলশান সড়কের দু'পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বনানী থানার পুলিশ এসে বিষয়টি নিয়ে তিতাস গ্যাস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে ১ ঘন্টা অবরোধের পর রাস্তা ছেড়ে যায় এলাকাবাসী।

    আজকের মধ্যে গ্যাস সংযোগ চালু করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বাসিন্দারা।

    'গ্যাস চাই, বৈধ গ্যাস বন্ধ কেন? জবাব চাই! আজকের মধ্যে গ্যাস সংযোগ চালু করে দিতে হবে' অবরোধে এমন শ্লোগান দিতে দেখা যায় এলাকাবাসীকে।

    জানা গেছে, কোনো রকমের আগাম ঘোষণা ছাড়াই গত শুক্রবার সকাল থেকে বনানী থানাধীন ওয়্যারলেস গেইট এলাকার 'জ' ব্লকের বাসা-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এতে গোটা একটি এলাকার মানুষ চরম ভোগান্তিতে দিন পার করছে। 

    এলাকাবাসী অভিযোগ করেন, বাসায় চুলা জ্বলছে না। খাবার কিনে খেতে হচ্ছে। অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এই ক্ষতিপূরণ কে দিবে?

    অন্যদিকে খবর পাওয়া গেছে আশেপাশের আরও কিছু এলাকাতেও গ্যাস পাচ্ছে না বাসিন্দারা।

    এলাকাবাসীর দাবি করেন, "জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা না করে এভাবে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখার এমন নজিরবিহীন কান্ডের নির্দেশ দাতার শাস্তি পেতে হবে।"
     
    এ বিষয়ে তিতাস গ্যাস গুলশান অফিসের কেউ কথা বলতে রাজি হননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন