শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির জরুরি সভা

    সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির জরুরি সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান শিক্ষক আন্দোলন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ এবং সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম।

    সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সচিব মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম শামীম ও সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খান, জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ বাকী বিল্লাহ, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক সুশান্ত বাবু, তালা উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

    সভায় সর্বসম্মতিক্রমে চলমান শিক্ষক আন্দোলনে কেন্দ্রীয় সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করা হয়। একইসঙ্গে উপজেলা ভিত্তিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকাদের পর্যায়ক্রমে আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন