শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

    মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু কিশোর ও শিক্ষার্থীরা পাচ্ছেন টাইফয়েড টিকা। 

    এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ: স:  মো: মাহবুবুল আলম।

    রবিবার সকালে দৈবজ্ঞহাটী  ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।  

    এ সময় অন্যান্যের  মধ্যে  উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্বাবধয়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজি (ইপিআই) দিপক কুমার, উপজেলা স্বাস্থ্য  পরিদর্শক  রিয়াদ হোসেন সোহাগসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।  

    জানাগেছে, সারাদেশের ন্যায় সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ১৮ দিন ব্যাপী  টাইফয়েড  ভ্যাক্সিন কার্যক্রম চলমান থাকার অংশ হিসেবে এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৮৪ হাজার কমিউনিটি শিশু কিশোর ও  প্রাক থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা পাচ্ছেন এ টিকা। 

    স্কুল পর্যায়ে ৫৬ হাজার ২৬২ জন শিক্ষার্থী রেজিষ্টেশনেরমাধ্যমে এবং  জন্মনিবন্ধন ব্যতি রেখে কমিউনিটি ২৭  হাজার ৮শ’ ১৯ জন শিশু কিশোর এ টিকার আওতায় থাকছেন। স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৭ ৫৩ টি কেন্দ্রে একযোগে ৯৭ জন টিকা কর্মী ১৪৫ জন স্বেচ্ছাসেবক ৪৮ জন সুপার ভাইজার, এ কার্যক্রম  সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন