বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • শাকিব খান: কাঞ্চন ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি আমরা সবাই

    শাকিব খান: কাঞ্চন ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি আমরা সবাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের পথিকৃৎ ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় দোয়া ও ভালোবাসা জানিয়েছেন মেগাস্টার শাকিব খান।

    অভিনেতা রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করে লিখেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবন এক আন্দোলনের প্রতীক ও আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।”

    শাকিব আরও লেখেন, কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে। তিনি যেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে ফিরে আসেন। পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব লিখেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ, শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

    ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে শুধু ভক্তরাই নয়, চলচ্চিত্র অঙ্গনেও নেমেছে উদ্বেগের ছায়া। সহকর্মী অভিনেত্রী রোজিনা সম্প্রতি লন্ডনে গিয়ে কাঞ্চনকে হাসপাতালে দেখে এসেছেন বলেও জানা গেছে।বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ