বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়িয়ে যা বললেন রোজিনা

    ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়িয়ে যা বললেন রোজিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা নায়ককে দেখতে ছুটে গিয়েছেন হাসপাতালে।

    ইলিয়াস কাঞ্চন সঙ্গে দেখা করে রোজিনা জানিয়েছেন, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।

    রোজিনা বলছেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি।’

    রোজিনা আরও উল্লেখ করেন, কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।

    এদিকে শুক্রবার এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

    তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ