বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • মালদ্বীপে ডলফিন দেখার মুহূর্ত শেয়ার করলেন শবনম ফারিয়া

    মালদ্বীপে ডলফিন দেখার মুহূর্ত শেয়ার করলেন শবনম ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

    বিয়ের পর এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গেছেন তারা।

    সেখান থেকেই ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন শবনম ফারিয়া। মালদ্বীপে যাওয়ার পূর্বে শ্রীলঙ্কা থেকে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের একাংশের কাছে সমালোচনার কবলেও পড়েছিলেন।

    এরপর আরেকটি ছবি পোস্ট করেছেন। যেটি মালদ্বীপের সাগরের পাশে তোলা।

    ডলফিন দেখতে বেরিয়ে এই ছবি তুলেছেন, এবং নিজের অভিজ্ঞতাও ক্যাপশনে লিখে দিয়েছেন।
    এই ছবিটি পোস্ট করে শবনম ফারিয়া লিখেছেন, আমি একেবারেই ঠান্ডা ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম যার কারণে আমি সকাল ৬ টায় ডলফিন ক্রুজের জন্য ঘুম থেকে উঠেছিলাম... তারপর প্রায় ডজন খানেক তাদের দেখলাম এবং তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম।

    শবন ফারিয়া হানিমুনে মালদ্বীপে যাবেন, সেটাই আগেই বলেছিলেন। তবে মালদ্বীপ যাওয়ার আগে শ্রীলঙ্কা ঘুরেছেন বেশ কয়েকদিন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ