বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • ডায়ান কিটন আর নেই: অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

    ডায়ান কিটন আর নেই: অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

    ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

    ১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।

    পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

    অভিনয়ের পাশাপাশি কিটন বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন। এর মধ্যে রয়েছে তথ্যচিত্র হেভেন, কমেডি ড্রামা আনস্ট্রং হিরোস, হ্যাঙ্গিং আপ।

    ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ