বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১

    আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় মো. রহমতুল্লাহর মালিকানাধীন টিনশেড বাড়িতে। 

    শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী।

    নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন। আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)। 

    আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে বাড়িটির দুটি সেফটি ট্যাংকের একটি পরিষ্কার করার পর অন্যটি পরিষ্কার করতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে বাড়ির ছাদ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান গোলাম রাব্বানী। গুরুতর আহত অবস্থায় সুইপার ইমান আলীসহ বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

    ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী দৈনিক নতুন কাগজকে বলেন, “রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।”

    আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন