বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • মক্কায় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হৃদয়স্পর্শী মুহূর্তে মুশফিক ও ফারহান

    মক্কায় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হৃদয়স্পর্শী মুহূর্তে মুশফিক ও ফারহান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ও ফারহান। বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা দর্শকের কাছে নিজেদের অবস্থান শক্ত করেছেন। ব্যস্ত কাজের সময় সত্ত্বেও এবার তারা জীবনের এক পবিত্র যাত্রায়—ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে অবস্থান করছেন।

    সেখানে থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফ-এর সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।

    এই ভিডিও ছড়িয়ে বিভিন্ন গ্রুপে পড়তেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স ফারহানকে।

    এদিকে নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন ফারহান পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। 

    ছড়িয়ে পড়া সেই ভিডিওতে অনেকেই এই অভিনেতার প্রশংসা করে মন্তব্য করছেন। একজন লিখেছেন, খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেনো দ্বীনের পথে চলেন। 

    প্রসঙ্গত, অভিনেতা মুশফিক আর ফারহান প্রায়ই এতিম শিশুদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে সময় কাটান, বিশেষ করে নিজের জন্মদিনে তিনি এতিমখানায় যান। সেখানে এতিম বাচ্চাদের সাথে ছবি তোলেন, খাবার খান, খেলায় মেতে উঠেন।

    জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ