অভিনব কাশ্যপের কড়া ভাষায় শাহরুখ সমালোচনা

বলিউডের সুপরিচিত অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে এবার তীব্র সমালোচনা করলেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই, অভিনব কাশ্যপ। তিনি শাহরুখকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করার পরামর্শ দিয়েছেন।
অভিনব কাশ্যপ শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’-এর বিশ্লেষণ টেনে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর কথায়, এই নামের ব্যবহার ও জীবনধারার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিকোণ নিয়ে প্রশ্ন ওঠে।
অভিনবের এই মন্তব্যে বলিউডের দিকের একটি নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকজন সমর্থন জানিয়েছে, আবার অনেকে এটি অপ্রয়োজনীয় কটাক্ষ বলে মনে করেছেন।
শাহরুখ খান নিজে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে অভিনব কাশ্যপের এই মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে এবং অনলাইন প্ল্যাটফর্মে তীব্র আলোচনা চলছে।
এর আগে এ পরিচালক বলিভাইজানখ্যাত অভিনেতা সালমানকেও আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এ ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব কাশ্যপ প্রায়ই বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন।
অভিনব কাশ্যপ বলেন, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই; কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম 'জান্নাত'। আর মুম্বাইয়ের বাড়ির নাম 'মান্নাত'— এর অর্থ কী?
অর্থাৎ এ দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। আর এ দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?
অভিনব কাশ্যপ বাদশাহর সাম্প্রতিক একটি সিনেমার সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে— ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো। এ ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্য মোটেই ভালো নয় বলে জানান অভিনব কাশ্যপ।
পরিচালকের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি— অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।