বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • শাকিব খানের নতুন রূপে চমক, প্রকাশ্যে এলো ‘সোলজার’ লুক

    শাকিব খানের নতুন রূপে চমক, প্রকাশ্যে এলো ‘সোলজার’ লুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল সিনেমাটির ঘোষণা-গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা।

    আজ শুক্রবার সকালে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান।

    সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়! 
    সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

    স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না।

    তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
    অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’ 

    সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।

    সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ