বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ

    বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও  শিল্পপতি এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি।

    শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে গাছ রোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।

    কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আরজ আলী, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    কর্মসূচির অংশ হিসেবে এম কফিল উদ্দিন আহমেদ গোয়ালটেক কবরস্থানে গাছ রোপণের পাশাপাশি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি নিজ পিতা-মাতার কবরেও দোয়া করেন।

    স্থানীয় জনগণের উপস্থিতিতে এক মানবিক ও উদ্দীপনামূলক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এম কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন