শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত

    সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’-এ মনোনীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের জন্য ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫-এর মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক মনোনয়ন পেয়েছেন তিনি।

    সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি সদর উপজেলার ধুলিহর গ্রামের (বর্তমানে শহরের মাস্টারপাড়ায় বসবাসরত) যামিনী কুমার দেবনাথ ও সেঁজুতি দেবনাথ দম্পতির সন্তান। পিতা একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক, মাতা গৃহিণী।

    প্রতিবছর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় অসাধারণ অবদান রাখা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।

    গত তিন বছর ধরে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যা দূরীকরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সুদীপ্ত। তাঁর নেতৃত্বে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশুদের শিক্ষার প্রতি সচেতন হয়েছে।

    শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইনেও তিনি একজন নির্ভীক কণ্ঠস্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার’ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছেন তিনি। আয়োজন করেছেন ওয়েবিনার, কর্মশালা ও ডিজিটাল প্রচারণা—যেখানে শত শত কিশোর-কিশোরী অনুপ্রাণিত হয়েছে সমাজ বদলের আন্দোলনে।

    নিজেও একজন প্রতিভাবান বিতার্কিক সুদীপ্ত। জেলার বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তিনি।

    মনোনয়ন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সুদীপ্ত দেবনাথ বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। শিশুদের নিয়ে কাজ করতে আমি গর্ববোধ করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের কল্যাণে কাজ করতে চাই।

    পিতা যামিনী কুমার দেবনাথ জানান, ছোটবেলা থেকেই সুদীপ্ত অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে সে আন্তরিকভাবে কাজ করে। তার এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। আমরা চাই, সে আরও বড় হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করুক।

    উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার পুরস্কার, যা অতীতে পেয়েছেন মালালা ইউসুফজাই, গ্রেটা থানবার্গসহ বিশ্বজুড়ে শিশু আন্দোলনের অগ্রণীরা। সেই ধারাবাহিকতায় এবার মনোনীত হলো সাতক্ষীরার সন্তান সুদীপ্ত দেবনাথ—যার কাজ বাংলাদেশের উপকূলীয় শিশুরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন