বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • নাকের হাড়ে সমস্যা, শুটিং থেকে বিরতি নিচ্ছেন দিতিপ্রিয়া

    নাকের হাড়ে সমস্যা, শুটিং থেকে বিরতি নিচ্ছেন দিতিপ্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ভক্তদের জন্য দুঃসংবাদ। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ব্যস্ত এই অভিনেত্রী হঠাৎ জানিয়েছেন, নাকের হাড়ে সমস্যা দেখা দেওয়ায় একটি ছোট অস্ত্রোপচার করাতে হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৭ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, “আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। এই সময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাবে না। পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো।”

    জানা গেছে, অভিনেত্রীর নাকের সমস্যা দুই বছর ধরে চলছিল। আগেও  অস্ত্রোপচারের কথা ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হয়নি। মাঝে মধ্যে শ্যুটিং চলাকালীন নাক থেকে রক্তও পড়ত। তবু তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, অস্ত্রোপচার খুব ছোট হবে এবং সঠিক বিশ্রামের পর দ্রুতই তিনি কাজে ফিরবেন।

    দিতিপ্রিয়া শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় যাত্রা শুরু করেছিলেন। ‘রানি রাসমণি’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যেখানে অভিনেতা জীতু কমলের সঙ্গে জুটি বেঁধেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ