বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • জুবিন গার্গের মৃত্যুর রহস্যে ধোঁয়াশা বাড়ল, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

    জুবিন গার্গের মৃত্যুর রহস্যে ধোঁয়াশা বাড়ল, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অসমি সংগীতের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটছে না। মৃত্যুর দুই সপ্তাহ পার হলেও তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি সিঙ্গাপুরে গায়কের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নতুন তথ্য পাওয়া গেছে। এবার তারকার চাচাতো ভাই সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পুলিশে কর্মরত।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় গায়ক জুবিনের। তখন গায়কের সঙ্গেই ছিলেন তার ভাই সন্দীপন। এ ব্যাপারে এসআইটি প্রধান তথা স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা বলেছেন, জুবিনের মৃত্যুর মামলায় সন্দীপন নামের এক এপিএস অফিসারকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল।

    এছাড়াও তিনি বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার জুবিনের ভাই সন্দীপনকে নিয়ে সেই সংখ্যা পাঁচজন হলো।

    এর আগে গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ এবং তার বোন পামে বরঠাকুর গত মাসে সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর কারণ জানতে চান। তারা গায়কের ন্যায়বিচার দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় জানান, আমরা আবার একসঙ্গে থাকব, খুব শিগগিরই। আমি ও আমরা সবাই জানতে চাই, কেন শারীরিকভাবে তুমি আমাদের কাছ থেকে দূরে চলে গেলে, কেন? এটি একটি বড় প্রশ্ন। এ প্রশ্ন আমার শূন্য হৃদয়কে দিনরাত জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আমি এর উত্তর চাই।

    এদিকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেয়া গায়ক জুবিনের মরদেহের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সরকারকে এরইমধ্যে ফিরিয়ে দিয়েছেন তার স্ত্রী গরিমা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো ব্যক্তিগত নথি নয়, এটি প্রকাশ্যে আনা উচিত কিনা সেই সিদ্ধান্ত নেয়ার জন্য তদন্তকারীরা হবেন সেরা বিচারক।

    তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সরকার ময়নাতদন্তের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে পারে না। মামলার তদন্ত এখন চলমান রয়েছে, তবে এটি প্রত্যয়িত অনুলিপি আদালত থেকে গ্রহণ করা যেতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ