বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • দুই দেশের রক কিংবদন্তি ঢাকায় একই মঞ্চে

    দুই দেশের রক কিংবদন্তি ঢাকায় একই মঞ্চে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রক সংগীতপ্রেমীদের জন্য এ যেন এক স্বপ্নময় রাত! আগামী ১৪ নভেম্বর ঢাকার মঞ্চ মাতাতে আসছেন দুই দেশের দুই কিংবদন্তি— বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের আলী আজমত।

    এই ঐতিহাসিক কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো কনসার্ট।

    জেমস এবং আলী আজমত ছাড়াও এই কনসার্টে কি আরো কেউ থাকছেন কিনা, এমন প্রশ্নে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ বলেন, নগরবাউল জেমস এবং আলী আজমত দুজন সিনিয়র আর্টিস্ট, তাদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে লাইন আপে আরো কেউ কেউ যুক্ত হতে পারেন। তবে সেটা নিশ্চিত হলেই আমরা ঘোষণা করবো।

    সাজ্জাদ বলেন, আরেকটি বিষয়, ব্যান্ড জুনুন কিন্তু আসছে না, এই দলের প্রধান ভোকাল আলী আজমত- তিনি আসছেন সলো আর্টিস্ট হিসেবে। 

    ‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির জন্য এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি।

    তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা।

    আয়োজকরা জানান, ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৫টায়। কনসার্টে প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ