বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • ৩৫ বছর বয়সে চিকিৎসাধীন রাজবীর মারা গেলেন

    ৩৫ বছর বয়সে চিকিৎসাধীন রাজবীর মারা গেলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেষ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান রাজবীর।

    তখন জানা যায়, সড়কে একটি গবাদি পশুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে এদিন তার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।

    চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক অবস্থায় সংকটজনক, মস্তিষ্কের কার্যকলাপ খুবই কম সক্রিয় এবং নিবিড় চিকিৎসা সেবায় রাখার পরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুর্ঘটনার পরই তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানানো হয় এবং হাসপাতালে ভর্তির পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

    ২০১৪ সালে মুন্ডা লাইক মি একক গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন রাজবীর। তারপর প্রাণবন্ত কণ্ঠ এবং পাঞ্জাবি গর্ব ও সংস্কৃতি উদযাপনের গানের জন্য অল্প সময়ে খ্যাতি অর্জন করেন।

    এক দশকের ক্যারিয়ারে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ গায়ক। ২০১৮ সালে গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সুবেদার জোগিন্দর সিং’, ও ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ