বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ কোটালীপাড়া শাখার সাতজনসহ মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি এ তথ্য জানিয়েছে।

    ডিবি জানায়, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গ্রেপ্তারকৃতরা রাজধানীতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

    এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

    মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (০৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন