বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • নুসরাত ফারিয়া স্ক্রিনশট ফাঁস করে বললেন, ‘পুরোটা প্রতারণা’

    নুসরাত ফারিয়া স্ক্রিনশট ফাঁস করে বললেন, ‘পুরোটা প্রতারণা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে, যা থেকে মানুষের কাছে অর্থ চাইছে।

    সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন নুসরাত ফারিয়া। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।’

    শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন নায়িকা। আরও উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।’
    তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ থাকার খবরটি নতুন কিছু নয়; মাঝে মাঝেই এমনটা শোনা যায়। ফারিয়া নিজেও এবার এমন বিড়ম্বনার শিকার। তাই নায়িকা তার এই পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানালেন। 

    এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির বিড়ম্বনায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ