শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

    সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”—এই প্রত্যয়উদ্দীপ্ত প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরায় সূচনা হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫-এর।

    সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মুখে হাসি ফোটানো এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ নান্দনিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। তিনি রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।

    আলোচকবৃন্দ বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ, জাতির স্বপ্নের প্রতীক। তাদের অধিকার, শিক্ষা ও সুরক্ষার প্রশ্নে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ভালোবাসা, ন্যায়বোধ ও মানবিকতার আলোয় বড় হলে শিশুরাই গড়বে সুন্দর বাংলাদেশ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন, শিশু একাডেমির কর্মকর্তা, অভিভাবক ও শতাধিক শিশু। সুর, ছন্দ ও হাসির কলতানে মুখর এই অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন শেখ রফিকুল ইসলাম।

    দিনভর শিশুদের মুখে হাসির ঝিলিক, হাতে বেলুন, চোখে স্বপ্ন—সব মিলিয়ে ছড়িয়ে পড়েছিল ভবিষ্যতের আলোকরেখা, যেখানে প্রতিটি শিশুই যেন নিজের প্রাপ্য অধিকার নিয়ে বেড়ে ওঠার প্রতিশ্রুতি পায় নতুন করে।

    এরআগে রবিবার 'বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় কর্মসূচি গ্রহণ করা হয়। 

    কর্মসূচিতে ৬ অক্টোবর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ অক্টোবর লোকনৃত্য, ৮ অক্টোবর কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৯ অক্টোবর চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ১১ অক্টোবর দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ১২ অক্টোবর ক্রীড়া প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পী সেন্ট্রাল স্কুল ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ১৬ অক্টোবর বেলা ১১টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন