বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজের দাবি

    ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত অর্থ ফেরত এনে ব্যাংকটিকে পুনরায় আস্থা, বিশ্বাস ও মর্যাদার আসনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখার সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

    বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। প্রতিষ্ঠাতারা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালুর মাধ্যমে জনগণকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেন। গ্রাহকরা এই ব্যাংকের মাধ্যমে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে নিজেদের অর্থনৈতিক জীবনকে সমৃদ্ধ করেছেন।

    তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একসময় বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পায় এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হিসেবেও পরিচিতি লাভ করে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি ও অবৈধ হস্তক্ষেপে ব্যাংকটি দখল হয়ে যায়। এ সময় প্রায় দেড় লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়, পাশাপাশি পটিয়া উপজেলা থেকে প্রায় ১২ হাজার অযোগ্য ও অদক্ষ কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়, যেখানে কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

    গ্রাহক সমাজ অভিযোগ করে জানায়, ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে নিয়োগপ্রাপ্তদের বৈধ করার জন্য পরীক্ষা নিলেও মাত্র ৪০০ জন অংশগ্রহণ করেছে, বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

    মানববন্ধনে ইসলামী ব্যাংককে পুনরুদ্ধার ও এর সুনাম ফিরিয়ে আনতে গ্রাহক সমাজ পাঁচ দফা স্পষ্ট দাবি উপস্থাপন করে—অবৈধভাবে ব্যাংক দখলকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। লুটপাটকৃত সকল অর্থ ফেরত এনে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
    যারা বৈধতার প্রক্রিয়ায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যাংককে শতভাগ ফ্যাসিবাদমুক্ত করে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। ইসলামী শরিয়ার নীতিমালা অনুসারে দক্ষ, যোগ্য ও সৎ জনবল নিয়োগ দিতে হবে, যারা ব্যাংকের হারানো মর্যাদা পুনরুদ্ধার করবে।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখার গ্রাহক নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম ও আনোয়ার হোসাইন প্রমুখ।

    বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের জনগণের সম্পদ — এর সুনাম, সচ্চতা ও মর্যাদা রক্ষায় গ্রাহকদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা আহ্বান জানান, ইসলামী ব্যাংককে আবারও বিশ্বাস, ন্যায় ও নৈতিকতার প্রতীকে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন