বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • সুস্মিতা সেনের স্টাইল এবং চার্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন উচ্ছ্বাস

    সুস্মিতা সেনের স্টাইল এবং চার্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন উচ্ছ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি বোম্বে টাইমস ফ্যাশন উইকের র‍্যাম্পে তাঁর অদম্য স্টাইল দেখালেন। কালো ও সোনালী চোলি এবং ম্যাচিং লেহেঙ্গায় তিনি র‍্যাম্পে ধীরগতিতে হাঁটলেন, দর্শকদের মুগ্ধ করে দিয়ে। তার এই র‍্যাম্পওয়াকের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সুস্মিতা সেন সাভেক মিস ইউনিভার্স হয়েও সেই গ্ল্যামার তিনি এখনো ধরে রেখেছেন। ফ্যানরা তার র‍্যাম্পওয়াকের প্রশংসায় বলছেন, ঐশ্বরিয়ার রায়ের চেয়ে অনেক বেশি স্টাইলিশ। কিছু ফ্যান মন্তব্য করেছেন, কঙ্গনা রানাউত সুস্মিতার পরে র‍্যাম্পে দ্বিতীয় স্থানে আছেন। একজন ফ্যান লিখেছেন, তিনি একেবারে অসাধারণ, ঐশ্বরিয়ার রায়কেও ছাড়িয়ে গেলেন। অন্যজন মন্তব্য করেছেন, সুস্মিতা একেবারে অপ্রতিদ্বন্দ্বী র‍্যাম্প কুইন, আর কঙ্গনা রানাউত দ্বিতীয় স্থানে। সবমিলিয়ে নেটিজেনরা এখন সুস্মিতার প্রশংসায় ব্যস্ত। দারুণ আলোচনা হচ্ছে এই তারকাকে নিয়ে।   

    প্রসঙ্গত, সুস্মিতা ও ঐশ্বরিয়া উভয়ই ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ১৯৯৪ সালে সুশ্মিতা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। সেই বছর ঐশ্বরিয়ার রানার-আপ হলেও মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন।

    সুস্মিতা সেন বর্তমানে নিয়ের মতো করে কাজ করেন প্ররদায় তাকে খুব বেশি দেখা যায় না। সর্বশেষ থ্রিলার ড্রামা ‘আর্য়া’-তে দেখা গিয়েছে। সিজন ৩-এর প্রথম ভাগ ২০২৩ সালে এবং দ্বিতীয় ভাগ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি প্রচারিত হয়।  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ