শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • মোরেলগঞ্জে জমিজমা সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু

    মোরেলগঞ্জে জমিজমা সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে একব্যবসায়ী  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

    এসময় দুর্বৃত্তদের হামলায় কামাল খানের বড় ভাই লুৎফর রহমান খান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতের ছেলে রাব্বি খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসীরা তার পিতা ও চাচাকে ধরে নিয়ে হামার ও লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে গুরুত্বর জখমী অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয় পথচারিরা দেখতে পেয়ে খবর দিলে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

    জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে রাব্বি খান দাবি করেছেন।

    নিহত কালাম খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ৫ ছেলে ও স্ত্রী ফাহিমা বেগম রয়েছে বলে নিহতের চাচা নূরুজ্জামান খান দুলাল জানিয়েছেন। যারা এ হামালার সাথে জড়িত একই বংশের লোক।  

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, নিহত কালাম খানের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালাম খানের ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। মামলা প্রস্তুতি চলছে।  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন