বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, শুরু হয়েছে ব্রেন টিউমারের থেরাপি

    লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, শুরু হয়েছে ব্রেন টিউমারের থেরাপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার ছেলে মিরাজুল মইন এ তথ্য জানান। তিনি জানান, ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। বর্তমানে তিনি সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

    ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার বর্তমান স্বাস্থ্য অবস্থা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আরিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল থেকে আব্বু লন্ডনের আমাদের বাসায় অবস্থান করছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ারের নেতৃত্বে চিকিৎসা চলছে। ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করলে জীবন ঝুঁকির পাশাপাশি প্যারালাইসিস ও কথার ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকায় ডাক্তারদের পরামর্শমতো আংশিক অপসারণ করা হয়েছিল।

    আরিফুল ইসলাম আরও জানান, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গতকাল শুক্রবার থেকে টার্গেট থেরাপি শুরু হয়েছে। এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে এবং পরে চার সপ্তাহ বিশ্রামে ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন।

    লন্ডনে দীর্ঘ সময় থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্তও হয়েছেন। আরিফুল ইসলাম বলেন, আব্বু সব কিছু বুঝছেন। দীর্ঘ সময় কর্মব্যস্ত জীবন থেকে লন্ডনের ঘরবন্দী জীবন তাঁকে কিছুটা ভেঙে দিয়েছে। থেরাপির কারণে শরীরও ক্লান্ত, মুঠোফোনে কথা বলা এখন কঠিন। তবুও তিনি নিরাপদ সড়ক চাই সংস্থার কার্যক্রমে আপডেট রাখছেন।

    চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা ও সোনিয়া নিয়মিত তার খোঁজ রাখছেন। আরিফুল ইসলাম শেষ করেন, চিকিৎসা শুরু হওয়ার পর আব্বুর ফোন প্রায় বন্ধ থাকায় অনেকেই হয়তো তার খবর জানতে পারছেন না। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ