বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

    মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

    পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার স্বর্ণাকারপট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত “অভি অলংকার” নামের দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

    খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন