বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • রাশমিকা-বিজয়ের বাগদান, এখন চোখ বিয়েতে

    রাশমিকা-বিজয়ের বাগদান, এখন চোখ বিয়েতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

    এনডিটিভি জানায়, শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সম্প্রতি রাশমিকার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে বাগদান–বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দশেরা উপলক্ষে তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে tilak দেওয়া একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন— ‘হ্যাপি দশেরা মাই লাভস... এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থাম্মা’ ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন—সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।

    এই পোস্টের পর থেকেই ভক্তদের সন্দেহ আরও ঘনীভূত হয় যে, ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা।

    রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই তাদের জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

    অন্যদিকে, পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মা–তে, যেখানে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ।

    অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডম–এ।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ