শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

    চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ 

    শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে 'আমরা' সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংগঠনটির উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি'র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। 

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম ডি আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

    এছাড়া স্কুল কার্যক্রম বিষয়ক রহিমা আতকেয়া জেবা, কমিউনিকেশন এন্ড আইটি সম্পাদক জিসান আহমেদ, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি অলিউল্লাহ ।

    এদিকে প্রধান অতিথির বক্তব্যে তরুণ কুমার বিশ্বাস বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে নানা শ্রেণি পেশার মানুষ রয়েছে। 

    সবাইকে সমান মর্যাদা ও শ্রদ্ধা করতে হবে। ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ারও পরিকল্পনা করতে হবে। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের সম্মান এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই জীবনের সফলতা লাভ করা সম্ভব।

    এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় আবৃত্তি, গান ও কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা। পরে অনুষ্ঠানের সভাপতি মো. অলিউল্লাহ'র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। এছাড়া এই অনুষ্ঠানে গিফট স্পন্সর হিসেবে সহযোগিতা করে অত্র এলাকার স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান 'তারিক আইটি সার্ভিস'  এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আলমগীর কবির ফাউন্ডেশন'

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১লা জানুয়ারি কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠা সংগঠন ‘আমরা’। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের জেলা সাতক্ষীরার চাম্পাফুল আঃপ্রঃচ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন