বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার

    সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বোন ও তার সহযোগীদের হাতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক শামীম ইসলাম (২৪) খুন হয়েছেন। 

    এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ৬ আসামীকে গ্রেফতার করেছে।

    সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, ভিকটিমের ছোট বোন রেশমা খাতুন দেহব্যবসার সঙ্গে জড়িত ছিল। একদিন শামীম তার অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায় রেশমা ও সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। গত ২ জুলাই সন্ধ্যায় এসআই মিল এলাকায় শামীমকে ধরে এনে শ্বাসরোধ, এসিড ঢেলে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

    পরে ৪ জুলাই কচুরিপানায় ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
    এ ঘটনায় রেশমা খাতুন (২৫), হাবিজা খাতুন (৪২), গোলাম মোস্তফা (৫৫), সুমন চন্দ্র ভৌমিক (২৮), তপু সরকার (১৯) ও শফিকুল ইসলাম (৪০) গ্রেফতার হয়। 

    এর মধ্যে রেশমা, হাবিজাসহ ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন আরও বলেন, যেকোনো চাঞ্চল্যকর ঘটনার দ্রুত রহস্য উদঘাটনে পুলিশ বদ্ধপরিকর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন