বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ট্রলিং নিয়ে কড়া বার্তা স্বস্তিকার: ‘ছাগলদের কমেন্টে আর রিপ্লাই নয়’

    ট্রলিং নিয়ে কড়া বার্তা স্বস্তিকার: ‘ছাগলদের কমেন্টে আর রিপ্লাই নয়’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও শিরোনামে। বয়সকে অগ্রাহ্য করে সবসময় আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় চলা ট্রলিং নিয়ে।

    দুর্গাপূজার নবমীতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্বস্তিকা লেখেন, এই পূজাতে নিজেকে প্রতিজ্ঞা করেছি, ছাগলদের কমেন্টে আর রিপ্লাই দেবো না। চোখে পড়লেও হাত ইশপিশ করে, কিন্তু আর কোনো উত্তর দেবো না। ট্রলিং এখন আর সাধারণ ট্রলিং নেই, এটি এক ধরনের মহামারিতে পরিণত হয়েছে।

    তিনি আরও বলেন, আমাদের সবার জীবনেই উত্থান-পতন আছে, বাড়তি নেতিবাচকতার কোনো প্রয়োজন নেই। ব্লক করার মধ্য দিয়েই শান্তি খুঁজে নিচ্ছেন তিনি।

    একইসঙ্গে বডি শেমিং ও এজ শেমিংয়ের বিরুদ্ধে লড়াই করা নারীদের প্রতি সমর্থন জানিয়ে স্বস্তিকা লেখেন, আমরা তখনই জিতব যখন এই লজ্জা বহন করা বন্ধ করব। যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য রইল অশেষ ভালোবাসা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ