শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাতক্ষীরায় সীমান্তে আটক ১৫ বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর

    সাতক্ষীরায় সীমান্তে আটক ১৫ বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

    বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের হাকিমপুর বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

    বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

    এর আগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।  আটকদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তারা খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা।

    আটকরা হলেন— ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)।

    পরে বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন