বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • লোগো পরিবর্তনের খবর জানালেন জামায়াতে ইসলামীর নেতা

    লোগো পরিবর্তনের খবর জানালেন জামায়াতে ইসলামীর নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান।

    গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত লোগোটি তৈরি করা হয়েছে। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।
     
    এ বিষয়ে পরওয়ার বলেন,
    যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।

    তিনি বলেন, পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন