শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক

    দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি পূণ্যার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের আশ্বাস দেন।

    বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে বাঙালির প্রতিটি উৎসবই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে উদযাপন করে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এ উৎসবের আনন্দে দেশের প্রতিটি মানুষ হবে অংশীদার।

    তিনি আরও বলেন, বিজিবির দায়িত্ব কেবল সীমান্ত পাহারা দেওয়া নয়, মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাও আমাদের কর্তব্য। পূজার সময় সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

    “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্ন করতে বিজিবি সবসময় জনগণের পাশে থাকবে”—যোগ করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

    এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আশরাফুল হক, ৩৩ বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন