বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

    গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।

    সোমবার (২৯ সেপ্টেম্ব) বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, সদস্য নজরুল ইসলাম।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, লোকমান হাফিজ, বদরুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ কর্মরত সংবাদ কর্মীরা।

    মতবিনিময় সভায় ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী ও বিস্তৃত থানা এলাকা। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। মাদককে সর্বোচ্ছ প্রায়োরিটি দিয়ে কাজ করবে পুলিশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে।

    তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

    সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের সাথে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন