বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ কিশোর গ্যাং সদস্য আটক

    আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ কিশোর গ্যাং সদস্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি করে  বিভিন্ন স্থান হতে তাদের সন্ত্রাসী কার্যকলাপে ব্যাবহৃত দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও মাদক উদ্ধার করা হয়।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হান্নান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি জানান,গত রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। 

    আটকৃতরা হলো— আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।

    যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে ।

    প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়।

    যৌথ বাহিনী আরও জানায়, অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পট গাঁজা(মোট ৩০০ গ্রাম), ৪৮টি মোবাইল সিমসহ ৮টি মোবাইল ফোন
    উদ্ধার করা হয়।

    পরে আটককৃত ৬ জনকে উদ্ধারকৃত অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন