শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উদযাপন

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বদাই শরীয়াহ স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর, রবিবার ভান্ডারিয়া শাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ান খান।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, কানুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সাংবাদিক নেতা জনাব মোঃ সোহেল হোসেন, সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

    উক্ত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাক মহোদয় বলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তিন দশকের পথচলায় দশের অর্থনীতিতে আস্থা প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ব্যাংকটির ৪০ লক্ষ গ্রাহকের সাড়ে ৫৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। দেশেজুড়ে বিস্তৃত ২২৬টি শাখা, ৮৮টি উপশাখা, ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫২টি এটিএম ও আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম- এআইবি আই-ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ রয়েছে।
     
    তিনি আল আরাফা ইসলামী ব্যাংক কে একটি সেরা ব্যাংক হিসেবে পরিচিত বলে আশাবাদ ব্যক্ত করেন। 

    উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জনাব উপাধ্যাক্ষ মাওলানা মোঃ আমির হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন