বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত

    নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

    নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কলিমউল্লাহ গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

    এ নিয়ে দফায় দফায় সংঘর্ষও হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় গুলিতে সাদেক হোসেন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।

    এএসপি কলিমউল্লাহ বলেন, “আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন