শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী আটক

    সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী ও সংগীত শিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সাতক্ষীরা বর্ণমালা একাডেমির পরিচালক। 

    রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের পিটিআই মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন শামিমা পারভীন রত্না। ওই সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, শহরের সুলতানপুর ক্লাবে শেখ হাসিনার জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীমা পারভীন রত্মা।

    স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুলতানপুর ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন পুলিশ গিয়ে রত্নাকে আটক করে থানায় নিয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন