বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্যামনগরে নদী ও খাল দখল মুক্ত এবং ইজারা বন্ধের দাবি

    শ্যামনগরে নদী ও খাল দখল মুক্ত এবং ইজারা বন্ধের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নদী দখল ও ইজারা মুক্তের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও নানা কর্মসূচি পালিত হয়েছে। 

    এসময় উপজেলার নদী ও খালগুলোকে বাঁচাতে এবং পরিবেশগত বিপর্যয় রোধে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

    যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ঘন্টাব্যাপি মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এবং সিনিয়র ভলেন্টিয়ার আনিছুর রহমান মিলন এর সঞ্চালনায় এবং শ্যামনগর আতরজান মহিলা মহা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহা বিদ্যালয়ের প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, আনিস সুমন, জিএম মোহামম্দ আলী, সিএনআরএস এর ফিল্ড ফ্যাসিলেটেটর মায়া রানী, সিডিও ইয়ুথ টিম ভূরুলিয়া ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার রাজা হোসেন রাজা, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মনি সহ অনেকে। 

    বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে এবং সুইডিশ দূতাবাসের সহযোগিতায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মাফিজুর রহমান, সিডিও ইয়ুথ টিম সদর ইউনিটের ভলেন্টিয়ার নূর নাহার পারভীন নুহা, সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের ভলেন্টিয়ার রনী হোসেন হোসেন, সিডিও ইয়ুথ টিম নূরনগর ইউনিটের ভলেন্টিয়ার অরুপ দেবনাথ, আলোর পথে সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতিমা রানী সহ অনেকে। মানববন্ধনে বক্তারা নদী এবং খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী ও খালের গুরুত্ব তুলে ধরেন।  

    উপজেলার নদ-নদী ও অধিকাংশ খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃতপ্রায়। অবৈধ দখলদাররা নদীর পাড় দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা।এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন