বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে ২৮ বারের মতো ভাঙল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

    শ্রীপুরে ২৮ বারের মতো ভাঙল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরীঘাট বেইলি ব্রিজটি নিয়ে জনগণের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না।

    গতকাল শুক্রবার দিবাগত রাতে ব্রিজের পাটাতন ভেঙে স্লিপার নদীতে পড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী হাজার হাজার কারখানার শ্রমিকসহ সাধারণ যাত্রীরা। বন্ধ হয়ে গেছে জৈনা বাজার টু কাওরাইদ সংযোগ সড়ক। এ নিয়ে ২৮ বারের মতো ভাঙল ব্রিজটি।

    আজ শনিবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, বেইলি ব্রিজের উত্তর পাশের প্রবেশমুখের সবগুলো স্টিলের স্লিপার খুলে গেছে। একটি স্লিপার খুলে নদীতে পড়ে গেছে। ব্রিজের পাটাতন ভেঙে পড়ে আছে নিচে। তাতে সড়কে অনেক পরিবহন আটকা পড়েছে।

    এর আগেও এই ব্রিজটি ২৭ দফায় ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তার পরেও স্থায়ী সমাধান বা নতুন একটি ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জোড়াতালি দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে যাত্রীরা কাজ সেরেছে। এখন ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে ছোট ছোট পরিবহনগুলো। আটকা পড়েছে শত-শত বাস। এই সড়ক দিয়েই চলাচল করেন পার্শ্ববর্তী গফরগাঁও, ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক।

    স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বেইলি ব্রিজের দুটি স্লিপার ভেঙে যায়। একটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে গেছে। সকাল থেকেই শত-শত গাড়ি আটকা পড়েছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হয়ে কর্মস্থলে যাচ্ছে। পরিবহনের অনেক সংকট। এই ব্রিজ আর কতবার ভাঙলে স্থায়ী সমাধান হবে?

    সোনাব গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, এর আগেও এই ব্রিজ বহুবার ভেঙেছে। এবার স্লিপার খুলে নদীতে পড়েছে। দুবার গাড়ি নদীতে পড়েছে, তবু ব্রিজের কাজ হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন