বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে: সারজিস আলম

    ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে:  সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনপিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এই দলগুলো নিষিদ্ধ করতে হবে। এই দলের বিচার করতে হবে।

    বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) দুপুরের দিকে মৌলভীবাজারে এনসিপি'র জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, আইনগত বাঁধা না থাকার পর‌ও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।

    তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধ মূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা সীমাবদ্ধ, এটার দ্বায় সরকারকে স্বীকার করতে হবে বলেন -সারজিস আলম।

    তিনি বলেন, নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।

    অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

    এ সময় এনসিপি'র যুগ্মআহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনপিপি'র প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সাথে সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন