শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • যশোর থানায় নারীকে ঘিরে দুই স্বামীর ধস্তাধস্তি

    যশোর থানায় নারীকে ঘিরে দুই স্বামীর ধস্তাধস্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের স্টার জলসা ও জি-সিনেমার কাহিনী এবার দেখা গেছে যশোর কোতোয়ালি থানার চত্বরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর টানাটানি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

    কিছুদিন আগে তিনি বিকাশের ঘর ছেড়ে পলাশের হাত ধরে ভারতে গিয়ে বিয়ে করেন। সোমবার রাতে সীমা ও পলাশ যশোরে এসে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে প্রথম স্বামী বিকাশ সেখানে হাজির হন। একপর্যায়ে বিষয়টি গড়ায় কোতোয়ালি থানা পর্যন্ত, যেখানে তিনজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

    সীমার দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু বলেন, ‘সীমার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এখন আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু বিকাশ আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।’

    অন্যদিকে সীমা অধিকারী বলেন, আমি বিকাশের সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। এসব সহ্য করতে না পেরে পলাশকে বিয়ে করেছি। এখন আর বিকাশের সঙ্গে সংসার করব না।

    তবে বিকাশ অধিকারীর দাবি, ‘সীমার পরকীয়ার কারণে আমার সাজানো সংসার ভেঙে যাচ্ছে। শুধু ঘর ছাড়েনি, নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছে। আমি সীমাকে যেকোনো মূল্যে বাড়ি ফিরিয়ে নিতে চাই।’

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ যশোরের একটি হোটেল থেকে ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন