বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎহীন দুই উপজেলা

    ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎহীন দুই উপজেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটি সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টেশনের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার পুড়ে যায়। 
     
    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর পুরো বিদ্যুৎকেন্দ্রে আতঙ্ক দেখা দেয়।
     
    খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার বিদ্যুৎহীন হয়ে পড়ে পলাশ কালীগঞ্জ দুটি উপজেলায়। পরে দীর্ঘ ৬ ঘণ্টা পর বিকল্প উপায়ে পলাশ লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

    ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনের জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ আগুনের ঘটনা, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন