বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক বরখাস্ত 

    শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক বরখাস্ত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শহীদুল ইসলামকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। 

    রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে ঝিট্কা বাজারে নিজের কোচিং সেন্টারে বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শহীদুল ইসলাম। এ সময় ওই শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বীকারও করেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সম্মানের পরিপন্থী বিভিন্ন অসামাজিক, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে তাকে উপযুক্ত প্রমাণসহ কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, নীতি-নৈতিকতাবিহীন এমন শিক্ষককে সাময়িক বরখাস্ত নয়, স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত। যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করতে সাহস না পায়।

    মুঠোফোনে যোগাযোগ করা হলে শহীদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয় থেকে বরখাস্তের কোনো চিঠি আমি এখনো পাইনি।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় শহীদুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিদ্যালয় থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন