শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বাগেরহাটে প্রবাসীর উদ্যোগে খাজনামুক্ত ‘মাজাই বাজার’ উদ্বোধন

    বাগেরহাটে প্রবাসীর উদ্যোগে খাজনামুক্ত ‘মাজাই বাজার’ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের

    বাগেরহাটের মোরেলগঞ্জে বেকারত্ম দূরীকরণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্যান্সপ্রবাসী রফিকুল ইসলাম জন্মভুমি নিজ জমিতে উদ্ধোধন করলেন “মাজাই বাজার” এ বাজারের বৈশিষ্ট সকল মালামালের নির্ধারিত দামের চেয়ে এক টাকা কম, খাজনা মুক্ত।

    জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) জামিরতলা গ্রামে নিজ জমি দান করে উদ্ধোধন করলেন “মাজাই বাজার”। জনস্বার্থে দানকৃত এক বিঘা জমির ওপরে এ বাজারটিতে রয়েছে প্রাথমিক পর্যায়ে ২৪টি দোকান ঘর।

    প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওষুধের ফার্মেসী, খাদ্যপন্যসহ নানা নিত্যপন্যের দোকান। বাজার মনিটরিংয়ের জন্য রয়েছে স্থানীয়দের সমন্বয়ে বাজার কমিটি। রবিবার বেলা ১১টায় জামিরতলা মাজাই বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা।

    বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম(মাজাই)। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজার কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন কাজী, সমাজ সেবক মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মামুন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

    মতবিনিময় সভায় বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) বলেন, সুন্দরবন সংলগ্ন এ মাজাই বাজারটি এ অঞ্চলের মানুষের দৈনন্দিন সকল প্রয়োজন মিটাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজের বেকারত্ম দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে এ মাজাই বাজার নির্মিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন